ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ ও ভাংচুর, যাত্রীরা ফেরত নিয়েছেন টিকিটের টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 233

রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে কোন ট্রেন চলাচল করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর চালান। ভাঙচুরের পর তারা টিকিটের টাকা ফেরত নেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং স্টেশনে রাখা কিছু চেয়ারও ভাঙেন। তবে, অন্যান্য কক্ষগুলো ছিল তালাবদ্ধ। ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি শান্ত হয় এবং যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

আরও পড়ুন  নেপাল বিক্ষোভে আজও উত্তাল

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাদের টাকা কাউন্টার থেকেই ফেরত দেয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কাটেন, তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা স্টেশনে উপস্থিত আছেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, রেলওয়ের রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে মূল বেতনসহ রানিং অ্যালাউন্স এবং আনুতোষিক সুবিধা নিয়ে জটিলতা নিরসনে কর্মবিরতি শুরু করেন। এর ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ ও ভাংচুর, যাত্রীরা ফেরত নিয়েছেন টিকিটের টাকা

আপডেট সময় ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে কোন ট্রেন চলাচল করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর চালান। ভাঙচুরের পর তারা টিকিটের টাকা ফেরত নেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং স্টেশনে রাখা কিছু চেয়ারও ভাঙেন। তবে, অন্যান্য কক্ষগুলো ছিল তালাবদ্ধ। ঘটনাস্থলে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি শান্ত হয় এবং যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

আরও পড়ুন  বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি কাজ - আজহারির সতর্ক বার্তা