ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

প্রধান উপদেষ্টার কাছে নতুন নোটের ছবি হস্তান্তর করলেন গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 525

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দেশের মুদ্রাব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি নতুন নকশার ছয়টি ব্যাংক নোটের ছবি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

নতুন ব্যাংক নোটগুলোতে নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত আপডেট সংযোজন করা হয়েছে বলে জানা গেছে। এটি দেশের মুদ্রা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন  শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: উপদেষ্টা

নোট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সূত্র মতে, নতুন নোটগুলোর ডিজাইনে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা জালিয়াতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। শিগগিরই বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই নতুন নোটগুলো বাজারে ছাড়ার তারিখ ঘোষণা করবে।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার কাছে নতুন নোটের ছবি হস্তান্তর করলেন গভর্নর

আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দেশের মুদ্রাব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি নতুন নকশার ছয়টি ব্যাংক নোটের ছবি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

নতুন ব্যাংক নোটগুলোতে নকশা, নিরাপত্তা বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত আপডেট সংযোজন করা হয়েছে বলে জানা গেছে। এটি দেশের মুদ্রা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন  আওয়ামী লীগের মিছিল রুখতে পুলিশকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্র উপদেষ্টা