ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

নজিরবিহীন লুটপাটে ক্ষতবিক্ষত ব্যাংকিং খাত: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 175

ছবি সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এক পূর্ব-ধারণকৃত ভাষণের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করা হয়।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ

বাজেট বক্তৃতায় দেশের অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা ও ব্যাংকিং খাতের অবনতির বিষয়ে খোলামেলা বক্তব্য দেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, “বিগত সময়ে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির ফলে দেশের আর্থিক খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

অর্থ উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে। ‘বারবার পুনঃতফসিলের মাধ্যমে বাস্তব চিত্র গোপন করা হয়েছে’, এমন মন্তব্য করে তিনি বলেন:

“২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার যেখানে ছিল ১০.১১ শতাংশ, তা ২০২৪ সালের ডিসেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ২০.২০ শতাংশ। এর মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত দুরবস্থার চিত্র উন্মোচিত হয়েছে।”

বর্তমান সরকার Loan-Loss Classification ও প্রভিশনিং পদ্ধতিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এতে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক সক্ষমতা পর্যালোচনা করা সম্ভব হচ্ছে।

তবে শুধু তথ্য উন্মোচন নয়, ‘Asset Quality Review (AQR)’ নামে একটি পদ্ধতি চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত সম্পদের মান যাচাই করে ভবিষ্যৎ সংস্কারের ভিত্তি তৈরি করা হচ্ছে।

অর্থ উপদেষ্টার ভাষণে বারবার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ও ব্যাংকিং খাতে জবাবদিহি প্রতিষ্ঠার তাগিদ উঠে আসে। তিনি বলেন, এই বাজেট শুধু অর্থের হিসাব নয়, এটি দীর্ঘদিনের আর্থিক অব্যবস্থাপনার প্রতিকার হিসেবেও বিবেচিত হবে।

তিনি জানান, এবারের বাজেটে কোন খাতে কত বরাদ্দ থাকবে তা ধাপে ধাপে তুলে ধরা হবে। তবে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বিশেষ বরাদ্দ এবং সংস্কারমূলক পদক্ষেপ থাকবে, এটাই বর্তমান সরকারের স্পষ্ট বার্তা।

নিউজটি শেয়ার করুন

নজিরবিহীন লুটপাটে ক্ষতবিক্ষত ব্যাংকিং খাত: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এক পূর্ব-ধারণকৃত ভাষণের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করা হয়।

আরও পড়ুন  স্বচ্ছতার নজির: সম্পদ বিবরণী প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা