ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 505

ছবি সংগৃহীত

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা টাকায় পরিণত করলে (ডলারপ্রতি ১২২ টাকা ধরে) দাঁড়ায় প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

এই সময়ের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। প্রবাসীরা এই খাতে পাঠিয়েছেন ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। সরকারি মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহ বাড়ার এই ধারা শুধু এপ্রিলেই নয়, চলতি বছরজুড়েই ইতিবাচক সাড়া দিচ্ছে। বিশেষ করে গত মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন  সৌদিতে ‘হুরুব’ আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা, পড়ছেন প্রতারণার ফাঁদে

অর্থনীতিবিদদের মতে, বিশ্ববাজারে কর্মসংস্থানের বিস্তার এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বাড়ার কারণেই রেমিট্যান্স প্রবাহে এই চাঙাভাব দেখা যাচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নানা উৎসাহমূলক পদক্ষেপ ও রেমিট্যান্সে প্রণোদনা অব্যাহত থাকায় প্রবাসীরা হুন্ডি বাদ দিয়ে বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও মনে করছেন, সামনের ঈদ উপলক্ষে প্রবাসীদের অর্থপ্রেরণ আরও বাড়বে এবং এপ্রিল মাস শেষ হতে না হতেই চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ রেকর্ড হতে পারে।

অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচিত এই রেমিট্যান্স প্রবাহ দেশীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি আমদানি ব্যয় মেটাতেও বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে এবং মুদ্রাবাজারে চাপ কিছুটা হলেও কমবে।

নিউজটি শেয়ার করুন

এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি টাকা

আপডেট সময় ০৭:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা টাকায় পরিণত করলে (ডলারপ্রতি ১২২ টাকা ধরে) দাঁড়ায় প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।

এই সময়ের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। প্রবাসীরা এই খাতে পাঠিয়েছেন ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। সরকারি মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৫০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহ বাড়ার এই ধারা শুধু এপ্রিলেই নয়, চলতি বছরজুড়েই ইতিবাচক সাড়া দিচ্ছে। বিশেষ করে গত মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যার পরিমাণ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারিতে এসেছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন  প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা