ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ, অর্থবছরে ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আগামী বছর ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির ‘এডিবি ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ১ শতাংশে।

আরও পড়ুন  বিগ–বি প্রকল্পে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় প্রবৃদ্ধির গতি কমেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ বছর সার্বিক মূল্যস্ফীতির হার ১০ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে, তবে পরের বছর তা কমে ৮ শতাংশে নামবে বলে আশা করা হচ্ছে।

এডিবি বলছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং নীতিনির্ধারণে স্বচ্ছতা বজায় রাখলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।

তবে প্রতিবেদনটি সতর্ক করে বলেছে, নির্বাচনী ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কনীতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বহুমুখীকরণ এবং রাজস্ব আহরণ ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি বলে মনে করছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য এখন মূল চাবিকাঠি হবে স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার। দক্ষ জনশক্তি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উৎপাদন খাত গড়ে তোলা এবং টেকসই ব্যাংকিং খাতের উপর গুরুত্ব দিতে হবে।

এডিবির এই প্রতিবেদনে দেশীয় অর্থনীতির জন্য যেমন চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে, তেমনি ভবিষ্যতের জন্য আশাবাদের বার্তাও দেওয়া হয়েছে। সময়মতো কার্যকর নীতি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আবারও গতিশীল প্রবৃদ্ধির ধারায় ফিরতে পারবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ, অর্থবছরে ৩.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

আপডেট সময় ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আগামী বছর ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির ‘এডিবি ডেভেলপমেন্ট আউটলুক’ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ১ শতাংশে।

আরও পড়ুন  বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রদূতের