ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইপিজেডে আড়াইহাজার প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ সুইডিশ নীলর্ন কারখানার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 417

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডেনভিত্তিক কোম্পানি নীলর্নের বাংলাদেশ শাখা, নীলর্ন বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর দ্বিতীয় দিনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি এবং নীলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  সাপ্লাইয়ের পানি পান করে দুই দিনে ঈশ্বরদী ইপিজেডে ৫ শতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত

চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সোমবার ঢাকায় শুরু হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে বিনিয়োগ সম্ভাবনার দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এই আয়োজন। সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে উদ্যোক্তা ও বিনিয়োগকারী সবার অংশগ্রহণে জমে উঠেছে এই সম্মেলন।

সম্মেলনের প্রথম দিনেই বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। এসব অঞ্চলের অবকাঠামো, পরিবেশ ও নীতিগত সুবিধাগুলো সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

এদিকে, নীলর্নের আড়াইহাজারে কারখানা স্থাপনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পে প্রযুক্তিগত উৎকর্ষতা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।

নীলর্ন মূলত ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং ট্রিমস পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশে তাদের কারখানা চালু হলে দেশের তৈরি পোশাক খাতে তাদের অবদান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারি পর্যায়ে দ্রুত জমি বরাদ্দ, অবকাঠামো সুবিধা এবং সহজ নীতিমালার কারণে বাংলাদেশ বর্তমানে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলেও এ ধরনের বিনিয়োগ বৃদ্ধির ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ইপিজেডে আড়াইহাজার প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ সুইডিশ নীলর্ন কারখানার

আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডেনভিত্তিক কোম্পানি নীলর্নের বাংলাদেশ শাখা, নীলর্ন বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর দ্বিতীয় দিনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি এবং নীলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন  গুগলের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ: ৩২ বিলিয়ন ডলারে ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ অধিগ্রহণ