ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 169

ছবি সংগৃহীত

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আশাবাদী বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়; লাখো মানুষ বিদ্যুৎহীন

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র নতুন করে যে উচ্চ শুল্ক আরোপ করেছে, তা আমাদের রপ্তানিতে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলবে না। বিষয়টি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানির ওপর নজর দেওয়া হচ্ছে। “আমরা চাই, যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করি, সেগুলোর ওপর বাড়তি শুল্ক কমানো হোক। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে,” বলেন অর্থ উপদেষ্টা।

পোশাক খাতে একক বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাজার অনুসন্ধানের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। “রপ্তানি বাণিজ্যকে আরও বহুমুখীকরণ করতে চাই। এতে বৈশ্বিক প্রতিকূলতা মোকাবেলা সহজ হবে।”

এবারের রমজান ও ঈদ উপলক্ষে বাজারে পণ্যের দাম ছিল নিয়ন্ত্রণে এ বিষয়ে তিনি বলেন, “মানুষ এবার তুলনামূলক স্বস্তিতে ঈদ করতে পেরেছে। দ্রব্যমূল্যের তেমন বাড়তি চাপ ছিল না। সব মন্ত্রণালয় ও বিভাগ একসাথে কাজ করায় এ সফলতা এসেছে।”

দেশের সামগ্রিক অর্থনীতি উন্নতির পথে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “বিদেশি মুদ্রার রিজার্ভ কিছুটা চাপে থাকলেও সামগ্রিক অর্থনৈতিক চিত্র ধীরে ধীরে ইতিবাচক দিকে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে পরিস্থিতি সামাল দিচ্ছি।”

এদিকে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও সরকারের কার্যকর নীতিমালার ফলে দেশীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রয়েছে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আশাবাদী বক্তব্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন  নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা