০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

নারী ফুটবল ম্যাচে সংঘর্ষ: দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 130

ছবি: সংগৃহীত

দিনাজপুর ও জয়পুরহাটে নারী ফুটবল দলের খেলা আয়োজনের সময় সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের শাস্তির দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

তারা উল্লেখ করেন, নারী ফুটবল দল আন্তর্জাতিক বিভিন্ন খেলায় দেশের জন্য সম্মান বয়ে আনছে, কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও ভাঙচুর দেশের জন্য একটি অশনিসংকেত সৃষ্টি করছে।এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য দূর করা। অথচ এই সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে পুঁজি করে নারী-পুরুষের বৈষম্য টিকিয়ে রাখতে চায়। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী নারীদের ঘরে বন্দী রাখতে চায়। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তৌহিদী জনতার নামে মাজারে হামলা ও ভাঙচুর করছে, মেয়েদের পড়াশোনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দিচ্ছে এবং পাঠ্যপুস্তকের বিষয় পরিবর্তনের মতো নানা ঘটনা ঘটিয়ে চলেছে।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

নিউজটি শেয়ার করুন

নারী ফুটবল ম্যাচে সংঘর্ষ: দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট সময় ০৪:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫