ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 521

ছবি সংগৃহীত

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত। এ নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।’

আরও পড়ুন  চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা, স্বামী সুমন গ্রেপ্তার

ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্র আইন লঙ্ঘন ও চাঁদাবাজির অভিযোগ। গত বছরের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুই যুবককে হত্যা করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় তাকে প্রধান আসামি করা হয়। এছাড়া, গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিএমপি সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ছায়ায় অপরাধ জগতে প্রবেশ করে ছোট সাজ্জাদ। নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, শীতলঝর্ণা, কালারপুল, চান্দগাঁও হাজীরপুল, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের সশস্ত্র বাহিনী নিয়ে চাঁদাবাজি ও জমি দখল করে আসছিলেন তিনি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর কালারপুল এলাকায় শটগান হাতে নিয়ে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এছাড়া, ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড় এলাকায় এক সাততলা ভবনে অভিযান চালায় পুলিশ। কিন্তু সন্ত্রাসী সাজ্জাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন।

গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সাজ্জাদ। এই ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়।

অবশেষে, দীর্ঘদিনের চেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনীর গোপন অভিযানে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা লাগবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 

আপডেট সময় ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত। এ নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।’

আরও পড়ুন  চট্টগ্রামে ২২ দিনে ২৮ শ’ ব্যাটারি রিকশা আটক