ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে গুলি চালানোর ঘটনায় শিমুল (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের দাবি, সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর করিমনগরে কয়েকজন যুবক তার ছেলে হৃদয়কে খুঁজতে বাসায় ঢুকে তাকে না পেয়ে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিমুলের কোমরের ডান পাশে গুলি লাগে।

গুলিবিদ্ধ শিমুল করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  লাইভে ভয়াবহ হত্যাকাণ্ড: জনপ্রিয় টিকটকার ভ্যালেরিয়া মার্কেজ গুলিবিদ্ধ হয়ে নিহত

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫ জন যুবক করিমনগরে মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে যায়। সেখানে কিছু সময় খোঁজাখুঁজি করেও হৃদয়কে না পেয়ে তারা মুকুলকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুকুলের স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। তবে সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে গুলি চালানোর ঘটনায় শিমুল (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের দাবি, সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর করিমনগরে কয়েকজন যুবক তার ছেলে হৃদয়কে খুঁজতে বাসায় ঢুকে তাকে না পেয়ে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিমুলের কোমরের ডান পাশে গুলি লাগে।

গুলিবিদ্ধ শিমুল করিমনগরের মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের স্ত্রী। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩