ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে পদযাত্রার সময় পুলিশ তাদের বাধা দিলে ক্যাম্পাসেই বিক্ষোভ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। পরে তারা শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। একপর্যায়ে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলনরত শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানের পাশের এলাকায় অবস্থান নেন।

আরও পড়ুন  তেজগাঁও শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনকারীদের দাবি, চলমান বন্যা, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন এবং শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৩:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চলমান বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে পদযাত্রার সময় পুলিশ তাদের বাধা দিলে ক্যাম্পাসেই বিক্ষোভ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। পরে তারা শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। একপর্যায়ে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলনরত শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানের পাশের এলাকায় অবস্থান নেন।

আরও পড়ুন  প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ