ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আজও থামছে না বৃষ্টি, ভারি বর্ষণের পূর্বাভাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

থামছে না বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (১৩ জুলাই)ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আজও থামছে না বৃষ্টি, ভারি বর্ষণের পূর্বাভাস

আপডেট সময় ১০:০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

থামছে না বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (১৩ জুলাই)ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন  ঢাকায় মেঘের ঘনঘটা, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস