ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 102

ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাপথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় আহত টিভি রিপোর্টার মাসুমা ইসলামের মৃত্যু

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।

প্রবাসী সংগঠনের নেতারা জানিয়েছেন, নিহতদের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৬:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা জীবিকার তাগিদে কাতারে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাপথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

আরও পড়ুন  কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত