ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ঈদে ‘ক্যাশলেস লেনদেনে’র পরামর্শ র‍্যাব ডিজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 89

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের টাকা ছিনতাইয়ের ঝুঁকি এড়াতে নগদ অর্থ বহন পরিহার করে ‘ক্যাশলেস’ বা কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন করার আহ্বান জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি নিশ্চিত করেছেন যে, পশুর হাটে টাকা ছিনতাই ও মলম পার্টির মতো অপরাধ প্রতিরোধে র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের কার্যকরী ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট ও আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে র‍্যাব মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, ঈদের সময় রাজধানীসহ বড় শহরগুলো তুলনামূলক ফাঁকা হয়ে যায়। এই সুযোগে পশু বিক্রেতাদের কষ্টার্জিত টাকা যেন কোনোভাবেই খোয়া না যায়, সেজন্য র‍্যাবের নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের যেকোনো ভোগান্তি দূর করতে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে ইতিমধ্যে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  র‍্যাব বিলুপ্তির সুপারিশ করল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ

মহাসড়কে পশুবাহী গাড়ি নিয়ে চাঁদাবাজি বা জোরজুলুমের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আহসান হাবীব পলাশ জানান, কোরবানির পশুবাহী যানবাহনগুলোকে কোনো চক্র বা অসাধু ব্যক্তি যেন জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে নিয়ে যেতে বাধ্য করতে না পারে, সেজন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গবাদিপশুর নিরাপদ পরিবহন নিশ্চিত করতে র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় ‘রোবাস্ট পেট্রোলিং’ (শক্তিশালী টহল) এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে।

জাল টাকার কারবারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রসঙ্গে র‍্যাব ডিজি স্পষ্ট ভাষায় বলেন, পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় সরঞ্জামসহ র‍্যাবের টিম প্রস্তুত রয়েছে এবং জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। এর পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা পুরোদমে সচল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

ঈদে ‘ক্যাশলেস লেনদেনে’র পরামর্শ র‍্যাব ডিজির

আপডেট সময় ০৩:০০:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের টাকা ছিনতাইয়ের ঝুঁকি এড়াতে নগদ অর্থ বহন পরিহার করে ‘ক্যাশলেস’ বা কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন করার আহ্বান জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি নিশ্চিত করেছেন যে, পশুর হাটে টাকা ছিনতাই ও মলম পার্টির মতো অপরাধ প্রতিরোধে র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের কার্যকরী ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট ও আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে র‍্যাব মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, ঈদের সময় রাজধানীসহ বড় শহরগুলো তুলনামূলক ফাঁকা হয়ে যায়। এই সুযোগে পশু বিক্রেতাদের কষ্টার্জিত টাকা যেন কোনোভাবেই খোয়া না যায়, সেজন্য র‍্যাবের নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের যেকোনো ভোগান্তি দূর করতে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে ইতিমধ্যে কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদ উপলক্ষে যাতায়াত সহজ করতে পদক্ষেপ, বিমান ও মহাসড়ক টোল কমানোর ঘোষণা