ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন; ছেলে হাসপাতালে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 150

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় নজরুল খন্দকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিংগাইর পৌরসভার গোলড়া মহল্লায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নজরুল খন্দকার স্থানীয় মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে নজরুল খন্দকারের সঙ্গে তাঁর ছোট ভাই ওহেদ খন্দকার এবং ভাতিজাদের দীর্ঘদিনের বিরোধ ছিল।

আরও পড়ুন  কবে কমবে তীব্র লোডশেডিং, সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিরোধ মীমাংসার জন্য গতকাল বিকেলে স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালীন কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে, ওহেদ খন্দকার ও তাঁর সঙ্গীরা নজরুল খন্দকারকে উপর্যুপরি লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় তাঁর ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা দ্রুত বাবা-ছেলেকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল খন্দকারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে আহত অভি খন্দকার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে ঘাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছোট ভাইয়ের হামলায় বড় ভাই খুন; ছেলে হাসপাতালে

আপডেট সময় ১০:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬