ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকেই হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরণ মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২৭)। তিনি রামপুর গ্রামের হিরণ মিয়ার বড় ছেলে ছিলেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন। মাদক সংক্রান্ত মামলায় তিন মাস কারাগারে থাকার পর মাত্র ১০-১২ দিন আগে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। আজ দুপুরে পারিবারিক কলহ চরম আকার ধারণ করলে একপর্যায়ে বাবা হিরণ মিয়া উত্তেজিত হয়ে ছেলেকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন  অনন্ত জলিলের অভিযোগ ভিত্তিহীন: প্রেস সচিবের প্রতিক্রিয়া

খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওসি মো. নুরুজ্জামান জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত বাবাকে আটক করতে সক্ষম হই। নিহত যুবক মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকাসক্তির জেরে এমন পারিবারিক ট্র্যাজেডির ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক কীভাবে একটি সাজানো সংসার ও সম্পর্কের বিনাশ ঘটাতে পারে, এ ঘটনা তারই এক করুণ উদাহরণ হিসেবে দেখছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

আপডেট সময় ০৮:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকেই হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরণ মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (২৭)। তিনি রামপুর গ্রামের হিরণ মিয়ার বড় ছেলে ছিলেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন। মাদক সংক্রান্ত মামলায় তিন মাস কারাগারে থাকার পর মাত্র ১০-১২ দিন আগে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন। আজ দুপুরে পারিবারিক কলহ চরম আকার ধারণ করলে একপর্যায়ে বাবা হিরণ মিয়া উত্তেজিত হয়ে ছেলেকে আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন  বিএনপির ৬ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ২