ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়বদ্ধতাহীন ভালোবাসার নতুন নাম ‘ন্যানোশিপ’, বিশেষজ্ঞরা দিচ্ছেন সতর্কবার্তা ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম নেত্রকোনায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ৩০ ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় সক্রিয় সরকার; সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকে শিক্ষার্থীদের মিলবে পাটের তৈরি স্কুলব্যাগ ও পোশাক যে ৭ পাম্পে ২৫% অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি পরিবহন ভাড়ার নতুন সিদ্ধান্ত কাল: জানালেন সেতুমন্ত্রী ইউপি সদস্যকে অপহরণ; মুক্তিপণ দাবি ৩০ লাখ টাকা ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ; ৩৬ টাকা কেজিতে ধান কিনবে সরকার দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭) দেড় মাসের দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনা করে শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা ফটকের সামনে উপস্থিত ছিলেন।

তেজগাঁও এলাকার স্থানীয় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন জানান, শিল্পী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছেন। তার শিশু সন্তানের বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনায় জামিনের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, কারাফটকে উপস্থিত শিল্পী বেগম সংবাদমাধ্যমকে বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদ-পদবি নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তিনি দাবি করেন এবং মুক্তির জন্য আইনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন  অভিযানে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, রাজশাহীতে উত্তেজনা

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য শিশুসন্তানকে সঙ্গে নিয়েই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিন পাওয়ায় বর্তমানে তিনি মুক্ত অবস্থায় মামলার আইনি লড়াই চালিয়ে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত যুব মহিলা লীগ নেত্রী

আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭) দেড় মাসের দুগ্ধপোষ্য সন্তানসহ কারামুক্ত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনা করে শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা ফটকের সামনে উপস্থিত ছিলেন।

তেজগাঁও এলাকার স্থানীয় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন জানান, শিল্পী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করছেন। তার শিশু সন্তানের বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর আদালত মানবিক দিক বিবেচনায় জামিনের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, কারাফটকে উপস্থিত শিল্পী বেগম সংবাদমাধ্যমকে বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো পদ-পদবি নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তিনি দাবি করেন এবং মুক্তির জন্য আইনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ সাবেক নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার