ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নৌ পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ পুলিশ গুলিবিদ্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 120

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার হরিপুর সংলগ্ন পদ্মা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে মাঝনদীতে এই হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে নৌ পুলিশের একটি দল কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।

আরও পড়ুন  জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন—ফাঁড়ি ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নদীতে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর হঠাৎ গুলি চালায় সন্ত্রাসীরা। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম চিরুনি অভিযান শুরু করেছে।”

নিউজটি শেয়ার করুন

নৌ পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ পুলিশ গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬