ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 146

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে এবং কয়েকটি বগি পাশের জমিতে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ওই অংশে রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম দায়িত্ব গ্রহণ করলেন

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সিলেটগামী এবং সিলেট থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে এবং কয়েকটি বগি পাশের জমিতে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ওই অংশে রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের নতুন ডিসি