ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

স্বামীর কাজের চাপ কমাতে তেলের দীর্ঘ লাইনে মাগুরার নারীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 121

ছবি: সংগৃহীত

মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে পুরুষের পাশাপাশি এবার লাইনে দাঁড়িয়েছেন নারীরা। মূলত কৃষিকাজ ও অন্যান্য কর্মব্যস্ততায় স্বামীদের সময় বাঁচাতে এবং ফসলের ক্ষতি রোধ করতেই নারীরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বুধবার (১ এপ্রিল) মাগুরার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে নারীদের তেল সংগ্রহ করতে দেখা গেছে।

মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকার এলিজা বেগম জানান, তার স্বামী একজন কৃষক। তেল নিতে পাম্পে এলে পুরো একটি দিন পার হয়ে যায়, যার ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে। তাই ঘরের কাজ শেষ করে কোলের শিশুকে নিয়েই তিনি লাইনে দাঁড়িয়েছেন যাতে স্বামী মাঠে কাজ করতে পারেন। এলিজার মতো আরও অনেক নারীই এখন এই সংকটে পরিবারের হাল ধরতে এগিয়ে এসেছেন।

মাগুরা জেলাজুড়ে ১২টি পাম্পে বর্তমানে পেট্রোল, ডিজেল ও অকটেনের জন্য কৃষক এবং যানবাহন চালকদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বিশেষ করে বোরো চাষের মৌসুমে সেচযন্ত্রের জন্য ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। বহির্বিশ্বে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া অস্থিরতায় তেলের সংকটের আশঙ্কায় মানুষ প্রয়োজনের তুলনায় বেশি ভিড় করছে।

আরও পড়ুন  সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের বিচার কাজ শুরু: আইন উপদেষ্টা

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রতিটি পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন যাতে সবাই সুশৃঙ্খলভাবে তেল পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বামীর কাজের চাপ কমাতে তেলের দীর্ঘ লাইনে মাগুরার নারীরা

আপডেট সময় ০৫:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

মাগুরায় জ্বালানি তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে উপচে পড়া ভিড় সামলাতে পুরুষের পাশাপাশি এবার লাইনে দাঁড়িয়েছেন নারীরা। মূলত কৃষিকাজ ও অন্যান্য কর্মব্যস্ততায় স্বামীদের সময় বাঁচাতে এবং ফসলের ক্ষতি রোধ করতেই নারীরা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বুধবার (১ এপ্রিল) মাগুরার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে নারীদের তেল সংগ্রহ করতে দেখা গেছে।

মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকার এলিজা বেগম জানান, তার স্বামী একজন কৃষক। তেল নিতে পাম্পে এলে পুরো একটি দিন পার হয়ে যায়, যার ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে। তাই ঘরের কাজ শেষ করে কোলের শিশুকে নিয়েই তিনি লাইনে দাঁড়িয়েছেন যাতে স্বামী মাঠে কাজ করতে পারেন। এলিজার মতো আরও অনেক নারীই এখন এই সংকটে পরিবারের হাল ধরতে এগিয়ে এসেছেন।

মাগুরা জেলাজুড়ে ১২টি পাম্পে বর্তমানে পেট্রোল, ডিজেল ও অকটেনের জন্য কৃষক এবং যানবাহন চালকদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বিশেষ করে বোরো চাষের মৌসুমে সেচযন্ত্রের জন্য ডিজেলের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। বহির্বিশ্বে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া অস্থিরতায় তেলের সংকটের আশঙ্কায় মানুষ প্রয়োজনের তুলনায় বেশি ভিড় করছে।

আরও পড়ুন  মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার দাবি