শিরোনাম :
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 5
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিচালিত ক্রীড়া সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মুহিত। সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।




















