০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 112

ছবি সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫৫ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে। বুধবার (১৬ জুলাই) ভোরে সিলেটের বিভিন্ন সীমান্তপথে এই ঘটনা ঘটে। পুশ–ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ৩৩ জন নারী ও ১০ জন শিশু।

সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশ–ইন হওয়া সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাদের যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা চলছে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের নোয়াকোট, কালাইরাগ, তামাবিল ও শ্রীপুর বিওপির অধীনে থাকা সীমান্ত দিয়ে চারটি গ্রুপে করে এই বাংলাদেশিদের পুশ-ইন করা হয়। সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা আগেও অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন এবং সেখানেই অবস্থান করছিলেন।

জানা গেছে, সিলেট জেলার কালাইরাগ সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ৭টি পরিবারের ১৯ জনের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা দিয়ে পুশ–ইন হওয়া ৯টি পরিবারের ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। তামাবিল বিওপির আওতাধীন নলজুরি এলাকা দিয়ে একটি পরিবারের ২ জনকে আটক করা হয়।

অন্যদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে পুশ–ইন হওয়া ৮টি পরিবারের মোট ২১ জনের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

আটককৃতদের জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, তাদের মধ্যে নড়াইলের ২৩ জন, যশোরের ১২ জন, সাতক্ষীরার ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদী জেলার একজন করে রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে পুশ–ইন প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ

আপডেট সময় ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫