ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ শান্তি আলোচনা করতে আমার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন: ডোনাল্ড ট্রাম্প ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার দেশে মজুত গ্যাসে চলবে আরও ১২ বছর, সংসদে জ্বালানিমন্ত্রীর তথ্য দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বেলজিয়াম—ইউরোপের হৃদয়ে ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির মিলন পোপের সঙ্গে দ্বন্দ্বের আবহেই বাইবেল পাঠের ঘোষণা দিলেন ট্রাম্প কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান এক মাসে দ্বিতীয়বার বাড়ল এলপিজির দাম, সিলিন্ডার প্রতি ২১২ টাকা

ভালুকায় ৫০০ টাকার জন্য স্ত্রীকে খুন, লাশ খাটের নিচে!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 288

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য ভয়াবহ ও হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সীডস্টোর উত্তর বাজার এলাকায় নিজ ভাড়া বাসায় স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্মমভাবে খুন করেন স্বামী স্বপন মিয়া। হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। তিন দিন পর উদ্ধার করা হয় স্ত্রীর অর্ধগলিত লাশ।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, ঈদের আগের দিন অর্থাৎ ৬ জুন সকালে স্বপন মিয়া তার স্ত্রীর কাছে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন উত্তেজিত হয়ে যান। এক পর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিনার।

আরও পড়ুন  ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার

পরে ঘাতক স্বামী মোবাইল ও নগদ টাকা নিয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। দীর্ঘ সময় ধরে স্ত্রীর কোনো খোঁজ না পেয়ে আত্মীয়স্বজনরা বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। সন্দেহবশত ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের নিচে খুঁজে পান সাবিনার অর্ধগলিত মরদেহ। পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তে নামে ভালুকা মডেল থানা পুলিশ। অবশেষে তিনদিন অভিযানের পর শুক্রবার (১৩ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি মেস থেকে স্বপনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর স্বপন মিয়া পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়। এছাড়াও তার পাঞ্জাবির পকেট থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, “এই নৃশংস হত্যাকাণ্ডের আসামিকে তিনদিনের অভিযানে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত আলামতসমূহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয়দের মতে, এমন মর্মান্তিক ঘটনা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। তারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ভালুকায় ৫০০ টাকার জন্য স্ত্রীকে খুন, লাশ খাটের নিচে!

আপডেট সময় ০৮:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য ভয়াবহ ও হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সীডস্টোর উত্তর বাজার এলাকায় নিজ ভাড়া বাসায় স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্মমভাবে খুন করেন স্বামী স্বপন মিয়া। হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। তিন দিন পর উদ্ধার করা হয় স্ত্রীর অর্ধগলিত লাশ।

ভালুকা মডেল থানা পুলিশ জানায়, ঈদের আগের দিন অর্থাৎ ৬ জুন সকালে স্বপন মিয়া তার স্ত্রীর কাছে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন উত্তেজিত হয়ে যান। এক পর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিনার।

আরও পড়ুন  জাতিসংঘের মানবাধিকার কমিশনারঃ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড পরিকল্পিত, দায়ীদের অবশ্যই বিচার হবে