ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 650

ছবি সংগৃহীত

হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

আরও পড়ুন  সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যের উৎস হিসেবে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় মৃত্যুবরণ করেছেন ১ জন হাজি।

এ বছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ৩১ মে। এরপর হজযাত্রীদের দেশে ফেরার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামের ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫