০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

রেলওয়েতে কোরবানির পশু পরিবহনে ৩টি ট্রেন চালাবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 172

ছবি: সংগৃহীত

ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে আসন্ন ঈদুল আজহায় তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ক্যাটেল স্পেশাল নামে ২ দিনে এই তিনটি ট্রেন চালানো হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি জানান, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।

ক্যাটেল স্পেশাল-১ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

নিউজটি শেয়ার করুন

রেলওয়েতে কোরবানির পশু পরিবহনে ৩টি ট্রেন চালাবে

আপডেট সময় ০৫:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫