ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বন্দরে অচলাবস্থা: কলম বিরতিতে থেমে গেছে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 129

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে কনটেইনার এসে জমা হলেও খালাস হচ্ছে না একটিও। প্রতিদিন শত শত কনটেইনার পণ্যসহ নামছে, কিন্তু কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কোনো পণ্য ছাড়া যাচ্ছে না। ফলে জমে যাচ্ছে কনটেইনার, ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক শিল্প।

এই অচলাবস্থার কারণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠনের সিদ্ধান্ত। ১৪ মে থেকে মাঠপর্যায়ের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতিতে যান।

আরও পড়ুন  ভারত ও মিয়ানমার থেকে আমদানি হল ৩৭ হাজার মেট্রিক টন চাল

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “প্রতি ঘণ্টায় কনটেইনার নামছে, কিন্তু খালাস হচ্ছে না। জায়গা সঙ্কট শুরু হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই নতুন কনটেইনার নামানো বন্ধ করতে হতে পারে।”

বন্দরের ধারণক্ষমতা ৫৩,০০০ টিইইউস হলেও বর্তমানে জমে আছে ৪১,০০০ এর বেশি টিইইউস কনটেইনার। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন গড়ে ১,০০০ টিইইউস কনটেইনার খালাস হয়, এখন তা পুরোপুরি বন্ধ।

শুধু শিল্প খাত নয়, ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরাও। ফাল্গুনী ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল খান জানান, “আজকেও কোনো শুল্কায়ন হয়নি। দেরির কারণে চারগুণ পর্যন্ত অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে।”

বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে পোশাক খাত। বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, “আমাদের এখনই কাঁচামাল দরকার। ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশের সুযোগে রপ্তানির আদেশ পেয়েছি, কিন্তু পণ্য না পেয়ে সময়মতো ডেলিভারি দিতে পারছি না।”

চট্টগ্রাম কাস্টমস হাউস দেশের ৯৫% আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন সম্পন্ন করে। এই গুরুত্বপূর্ণ ঘাঁটি কার্যত এখন নিথর।

২০ মে আলোচনার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত হলেও ২১ মে থেকে আবারও কার্যক্রমে স্থবিরতা ফিরে আসে। কর্মকর্তারা মুখে বলছেন কার্যক্রম চলছে, কিন্তু বাস্তবে কাগজে-কলমে বন্ধই। কেউই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না।

এই অচলাবস্থা শুধু চট্টগ্রাম বন্দর নয়, গোটা আমদানি-রপ্তানি অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে। রাজস্ব হারাচ্ছে সরকার, পণ্য আটকে থাকায় ব্যবসায়ীদের খরচ বেড়েই চলেছে। চলমান পরিস্থিতি দ্রুত না বদলালে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে কোটি কোটি ডলারে।

নিউজটি শেয়ার করুন

বন্দরে অচলাবস্থা: কলম বিরতিতে থেমে গেছে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম

আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চট্টগ্রাম বন্দরে কনটেইনার এসে জমা হলেও খালাস হচ্ছে না একটিও। প্রতিদিন শত শত কনটেইনার পণ্যসহ নামছে, কিন্তু কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কোনো পণ্য ছাড়া যাচ্ছে না। ফলে জমে যাচ্ছে কনটেইনার, ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক শিল্প।

এই অচলাবস্থার কারণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ গঠনের সিদ্ধান্ত। ১৪ মে থেকে মাঠপর্যায়ের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতিতে যান।

আরও পড়ুন  মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন চাল