০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 100

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২), তার খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) এবং মামা জাবেদ আলম (৬১)।

নিহত নাইমুলের মামাতো ভাই মো. শাকিল জানান, নাইমুলের বাড়ি পুরান ঢাকার নবাববাড়ি এলাকায়। ফাহিম এবং জাবেদ থাকতেন খিলক্ষেত এলাকায়। নিহত ফাহিম একটি কলেজে অধ্যয়নরত ছিলেন।

মো. শাকিল জানান, তাদের পরিবারের আরেক সদস্য গত রাতে কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। সেই মৃত্যু সংবাদ পেয়ে তারা সেখানে যাচ্ছিলেন। পথে আজমপুর মোড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক তখনই একটি দ্রুতগতির ট্রাক তাদের ওপর উঠে যায়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে আজমপুর মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অপরজনকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘটে।

ওসি আরও জানান, নিহত তিনজনই আত্মীয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা জানান, আজমপুর মোড়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, তবে যথাযথ পদক্ষেপ না থাকায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

উত্তরার আজমপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় ১২:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫