১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

ভুবনেশ্বরে ৭০ বাংলাদেশি পর্যটকসহ উল্টে গেল বাস: নিহত ১, আহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 87

ছবি সংগৃহীত

ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি পর্যটক, আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জনই বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর ওডিশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম ওডিশা টিভির খবরে বলা হয়, সকালে বাসটি পুরির উদ্দেশে রওনা দেয়। পথে ভুবনেশ্বরের সিফা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা আহতদের উদ্ধারে সহায়তা করেন।

খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। তারা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক গতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলেই বাসটি উল্টে যায়। তবে চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনার কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশি যাত্রীদের এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আহতদের চিকিৎসা ও দ্রুত পুনর্বাসনের জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ভবিষ্যতে বিদেশ সফরে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

ভুবনেশ্বরে ৭০ বাংলাদেশি পর্যটকসহ উল্টে গেল বাস: নিহত ১, আহত ১৫

আপডেট সময় ০৬:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫