ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সরাসরি আলোচনাই সেরা উপায়’—ইরান প্রসঙ্গে আশাবাদী ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 425

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মাঝেও তিনি মনে করছেন, মধ্যস্থতাকারী ছাড়াই মুখোমুখি আলোচনাই সবচেয়ে কার্যকর পথ।

আরও পড়ুন  পুতিন-ট্রাম্প বৈঠকে কি ‘ইউক্রেন কৃত্রিম রাষ্ট্র’ প্রমাণে ঐতিহাসিক নথি প্রস্তুত?

বৃহস্পতিবার স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, সরাসরি আলোচনা সবচেয়ে ভালো ফল দেয়। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সিদ্ধান্ত দ্রুত হয়।” তিনি আরও জানান, ইরান শুরুতে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার আগ্রহ দেখালেও এখন সেটার আর প্রয়োজন নেই বলেই তিনি মনে করছেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। এর আগেও ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই চুক্তির আওতায় ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পেয়েছিল।

তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমন এক সময়ে এই উত্তেজনা বাড়ছে, যখন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের ওপরও রয়েছে অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অভিযোগ।

বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্পের অবস্থান বারবার প্রশ্নের মুখে পড়ছে। একদিকে তিনি শান্তিপূর্ণ আলোচনার কথা বলছেন, অন্যদিকে ইরানকে সামরিক হামলার হুমকিও দিয়ে যাচ্ছেন। ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে ট্রাম্প আসলে আলোচনায় আগ্রহী, না কি চাপে ফেলে তেহরানকে নতজানু করতে চাচ্ছেন?

ইরান এখনো সরাসরি আলোচনার বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানায়নি। তবে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছে তেহরান। এখন দেখার বিষয়, এ উত্তপ্ত পরিস্থিতিতে কথার লড়াই শান্তির পথে এগোয়, নাকি সংঘাত আরও ঘনীভূত হয়।

নিউজটি শেয়ার করুন

সরাসরি আলোচনাই সেরা উপায়’—ইরান প্রসঙ্গে আশাবাদী ট্রাম্প

আপডেট সময় ১২:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির মাঝেও তিনি মনে করছেন, মধ্যস্থতাকারী ছাড়াই মুখোমুখি আলোচনাই সবচেয়ে কার্যকর পথ।

আরও পড়ুন  হামলা অব্যাহত থাকলে সম্পর্কের ওপর প্রভাব পড়বে: ইরানকে সৌদির কড়া বার্তা