ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঈদ উপলক্ষে আজ ব্যাংকিং লেনদেনের শেষ দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 559

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের জন্য ব্যাংকগুলো টানা নয়দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার স্বাভাবিক ব্যাংকিং লেনদেন শেষ হচ্ছে, এবং শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের এবং বিশেষ ব্যবস্থার ছুটি। তবে এই ছুটির মধ্যে আগামী শুক্র ও শনিবার গার্মেন্ট এলাকাগুলোর কিছু ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এছাড়া, ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।

ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে আজ ব্যাংকগুলোতে ভিড় বাড়বে। এই দিন গ্রাহকরা নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড়, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো এবং মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কলমানিসহ টাকার জোগান বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে কলমানি মার্কেটে সুদের হার খুব বেশি বাড়তে পারেনি; বর্তমানে সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

আরও পড়ুন  সিরিয়ার ব্যাংক আবারও যুক্ত হলো আন্তর্জাতিক অর্থ-ব্যবস্থার সাথে

আজ ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা অনেক বেশি হলেও প্রয়োজনীয় প্রস্তুতির কারণে কলমানির সুদের হার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তহবিল ব্যবস্থাপকরা।

ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) এবং ২৯ মার্চ (শনিবার) বিশেষ ব্যবস্থায় কিছু এলাকার ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। শুক্রবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এবং শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে। শনিবার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলোও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে, যেখানে শুধুমাত্র টাকা তোলা, স্থানান্তর এবং চেক নগদায়ন করা যাবে। ঋণ বিষয়ক কোনো কাজ করা যাবে না।

ব্যাংকগুলো আগামী শনিবারের পর ৬ এপ্রিল রোববার খুলবে, তখন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে।

নিউজটি শেয়ার করুন

ঈদ উপলক্ষে আজ ব্যাংকিং লেনদেনের শেষ দিন

আপডেট সময় ১২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতরের জন্য ব্যাংকগুলো টানা নয়দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার স্বাভাবিক ব্যাংকিং লেনদেন শেষ হচ্ছে, এবং শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক, ঈদের এবং বিশেষ ব্যবস্থার ছুটি। তবে এই ছুটির মধ্যে আগামী শুক্র ও শনিবার গার্মেন্ট এলাকাগুলোর কিছু ব্যাংক শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এছাড়া, ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে চালু থাকবে।

ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে আজ ব্যাংকগুলোতে ভিড় বাড়বে। এই দিন গ্রাহকরা নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড়, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো এবং মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে কলমানিসহ টাকার জোগান বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে কলমানি মার্কেটে সুদের হার খুব বেশি বাড়তে পারেনি; বর্তমানে সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে।

আরও পড়ুন  সয়াবিনের সোনালি স্বপ্নে দুলছে লক্ষ্মীপুরের চরাঞ্চল, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা