ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাউজানে গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনভর ঠাসা কর্মসূচি পাকিস্তান সফর শেষে রাশিয়া যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব: সহযাত্রীর ঘুষিতে১ জনের মৃত্যু মেসেজে ‘কবুল’ লিখলেই কি বিয়ে হয়ে যায়? নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু তপ্ত রোদের পর বৃষ্টিতে ভিজল ঢাকা; জনজীবনে স্বস্তি এস্তোনিয়া—ডিজিটাল রাষ্ট্র, প্রাচীন শহর আর নীরব প্রকৃতির দেশ

উপকূলের টাইগার চিংড়ি পাড়ি জমাচ্ছে ইউরোপ-আমেরিকায়, দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 235

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রতীরে চলছে টাইগার চিংড়ি আহরণের ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ এই মৌসুমে পটুয়াখালী, ভোলা ও বরগুনার উপকূলীয় অঞ্চলে যেন উৎসবের আমেজ। টাইগার চিংড়ি আহরণ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে দ্বীপ ও উপকূলীয় এলাকা।

আরও পড়ুন  পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকায়

পটুয়াখালীর চরমোন্তাজ দ্বীপে গিয়ে দেখা যায়, জেলেরা গভীর সমুদ্র থেকে ফিরছেন ফিশিং বোটে করে। ঘাটে নামানো হচ্ছে মাছ। এরপর শুরু হয় ব্যস্ততম কাজ চিংড়ি বাছাই, মাথা কাটা, এবং রফতানির উপযোগী করে প্রক্রিয়াজাত করা। এ সব কাজে নিয়োজিত রয়েছে হাজার হাজার নারী-পুরুষ।

স্থানীয়রা জানান, টাইগার চিংড়ির সুবাদে জীবিকা পেয়েছেন বহু পরিবার। প্রতিদিন গড়ে ৩০০-৪০০ টাকা আয় করছেন অনেকে, যা তাদের সংসারের খরচ চালাতে সহায়ক। বিশেষ করে নারীদের অংশগ্রহণ উপকূলীয় অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।

ব্যবসায়ীরা বলেন, দেশে টাইগার চিংড়ির চাহিদা সীমিত হলেও আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায়, রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিবছর কোটি কোটি টাকার টাইগার চিংড়ি রফতানি হচ্ছে বিদেশে।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রফতানিযোগ্য চিংড়ি সংগ্রহ ও প্রক্রিয়াজাতে জেলেদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। চিংড়ির অপচনশীল অংশ থেকেও তৈরি হচ্ছে মাছ ও পশুর খাদ্য যা খুলে দিয়েছে বাড়তি আয়ের আরেকটি পথ।

সমুদ্রঘেঁষা অঞ্চল থেকে সংগৃহীত টাইগার চিংড়ি খুলনায় পাঠানো হয়, সেখান থেকে বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে পৌঁছে যায় বিদেশের বাজারে।

টাইগার চিংড়ি শুধু দেশের রফতানি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়নি, বরং উপকূলীয় মানুষদের জীবনে এনেছে স্থিতি, দিয়েছে আত্মনির্ভরতার ভরসা। বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাই আজ ভেসে আসে হাজারো স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

উপকূলের টাইগার চিংড়ি পাড়ি জমাচ্ছে ইউরোপ-আমেরিকায়, দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা

আপডেট সময় ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রতীরে চলছে টাইগার চিংড়ি আহরণের ব্যস্ততা। নভেম্বর থেকে মার্চ এই মৌসুমে পটুয়াখালী, ভোলা ও বরগুনার উপকূলীয় অঞ্চলে যেন উৎসবের আমেজ। টাইগার চিংড়ি আহরণ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে দ্বীপ ও উপকূলীয় এলাকা।

আরও পড়ুন  স্ট্রবেরি চাষে মাসুমের সাফল্য