ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত শিশু-সহ অন্তত ৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  কেনিয়ায় পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা: ৬ পুলিশ নিহত, আল-শাবাব সন্দেহে তোলপাড়

বিনত জাবেলি ও তুলিন এলাকায় তিনজন এবং উপকূলীয় শহর টায়ারে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। হতাহতদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা শুরু হওয়া হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই হামলা এমন এক সময়ে হলো, যখন গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এটি ছিল চুক্তি কার্যকরের পর প্রথমবারের মতো এত বড় মাত্রার হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শনিবার লেবানন থেকে ছোড়া ছয়টি রকেট ইসরায়েল অভিমুখে নিক্ষিপ্ত হয়, যার মধ্যে তিনটি সীমান্ত পেরিয়ে যায়। পাল্টা জবাবে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানো হয় বলে জানায় তারা।

তবে হিজবুল্লাহ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা কোনো ধরনের আগ্রাসনে অংশ নেয়নি এবং যুদ্ধবিরতির শর্ত মেনেই চলছে। শনিবারের রকেট হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শুধু বিমান নয়, স্থল থেকে কামান থেকেও তীব্র গোলাবর্ষণ করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ প্রয়োগ ও হিজবুল্লাহকে দুর্বল করতেই এই কৌশল নিচ্ছে ইসরায়েল।

এদিকে, গাজায় গত সোমবার থেকে শুরু হওয়া নতুন অভিযানেও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। পাঁচদিনের অভিযানে নিহত হয়েছেন অন্তত ৬৩৪ ফিলিস্তিনি, যার মধ্যে রয়েছে ২০০-রও বেশি শিশু।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই ধারাবাহিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। গাজার পর এবার লেবাননে হামলা করে আরও একবার উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নেতানিয়াহুর সরকার।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত শিশু-সহ অন্তত ৮

আপডেট সময় ০১:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। শনিবার (২৩ মার্চ) চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  নাইজেরিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে বন্দুকধারীদের পৃথক হামলায় নিহত ২৫