ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

রাজা চার্লস ও কানাডার প্রধানমন্ত্রী কার্নির সাক্ষাৎ: কূটনৈতিক বার্তার ইঙ্গিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 385

ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে কূটনৈতিক আলাপচারিতার পাশাপাশি কিছু মজার মুহূর্তও ভাগাভাগি করেছেন তারা। তবে এই সাক্ষাৎকে শুধুই সৌজন্যমূলক বৈঠক নয়, বরং কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রী কার্নিকে স্বাগত জানান রাজা চার্লস। আলোচনার শুরুতে তিনি কানাডার প্রতি নিজের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন  কানাডা সফরে রাজা চার্লস: ট্রাম্পের মন্তব্যে নিরবতা, গুরুত্ব পাচ্ছে 'থ্রোন স্পিচ'

রাজা চার্লস কানাডার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে দেশটির জাতীয় প্রতীকসমৃদ্ধ মেডেল পরা, পতাকার ৬০তম বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠানো, এবং বাকিংহাম প্যালেসের বাগানে ম্যাপেল গাছ রোপণের মতো বিষয়গুলো তুলে ধরেন। এসব পদক্ষেপকে কানাডার প্রতি রাজার প্রতীকী সমর্থন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাক্ষাৎ এমন সময়ে হলো, যখন কানাডার অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। ট্রাম্প কৌতুকের ছলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর হুমকি দেন, যা কানাডীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রাজা চার্লস কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। একদিকে তিনি কানাডার প্রতি সমর্থন জানাচ্ছেন, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নষ্ট না করার কৌশল রক্ষা করতে হচ্ছে।

বহু কানাডীয় নাগরিকই চাইছেন, রাজা চার্লস ট্রাম্পের এই মন্তব্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। তবে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুসারে রাজা চার্লস সরাসরি রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলেই ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজা চার্লস ও কানাডার প্রধানমন্ত্রী কার্নির সাক্ষাৎ: কূটনৈতিক বার্তার ইঙ্গিত

আপডেট সময় ১১:০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এই বৈঠকে কূটনৈতিক আলাপচারিতার পাশাপাশি কিছু মজার মুহূর্তও ভাগাভাগি করেছেন তারা। তবে এই সাক্ষাৎকে শুধুই সৌজন্যমূলক বৈঠক নয়, বরং কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রী কার্নিকে স্বাগত জানান রাজা চার্লস। আলোচনার শুরুতে তিনি কানাডার প্রতি নিজের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন  সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার বাণিজ্য প্রতিনিধিদল