ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 643

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘ দিনের যানজট নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনেই ১,৪৪৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি ২২২টি যানবাহন ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের সমন্বিত অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

এদিকে, রাজধানীর যানজট নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশ এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কৌশলগত সমাধান খোঁজার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

নগরীর ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে ট্রাফিক পুলিশ, বিশেষজ্ঞ এবং নগরপরিকল্পনাবিদদের একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যানজট কমাতে স্মার্ট ট্রাফিক সিস্টেম, গণপরিবহনের উন্নয়ন এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন তারা।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নগরপরিকল্পনার আধুনিকীকরণই হতে পারে যানজটমুক্ত ঢাকার চাবিকাঠি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান, আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং

আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রাজধানী ঢাকার দীর্ঘ দিনের যানজট নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনেই ১,৪৪৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। পাশাপাশি ২২২টি যানবাহন ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের সমন্বিত অভিযানে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  রাজধানীর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট