ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল কারাগারে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 424

ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুল সংগ্রহ করতে গিয়ে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে আদালত কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন  কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা; লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসার মামলা

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৯ বছরের ওই শিক্ষার্থী। ঘটনাটি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সকালে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে যায় শিশুটি। রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিল না, এই সুযোগে রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দিতে গেলে শিশুটি সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। পরে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে, দুপুরে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার বাবা। এরপর থেকেই রুহুল আমিন পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল কারাগারে

আপডেট সময় ১২:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুল সংগ্রহ করতে গিয়ে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে আদালত কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন  এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী