ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিবাচক উন্নতি, ভারত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন দেশের বেশিরভাগ মানুষ। সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে উঠে এসেছে, বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ নাগরিক চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নেতিবাচক মত দিয়েছেন ৫৯ শতাংশ উত্তরদাতা।

রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভস কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপটি পরিচালিত হয় গত বছরের অক্টোবর-নভেম্বরে, যেখানে ৩২টি জেলার ৫ হাজার ৩৫৫ জন অংশ নেন।

আরও পড়ুন  উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বাজেট ২০% বাড়াল পাকিস্তান, কড়া বার্তা ভারতের

জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন, ছাত্র-জনতার সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হচ্ছে। অন্যদিকে, ২৬ শতাংশের মতে, সম্পর্কের অবস্থা তেমন ভালো বা মন্দ কোনোটাই নয়। চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছেন ৭৯ শতাংশ, অর্থনীতিকে ৭৪ শতাংশ এবং রাজনীতিকে ৪২ শতাংশ উত্তরদাতা।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সমর্থন করেছেন, যা দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিফলন। তিনি আরও বলেন, চীনের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা বেড়েছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।

জরিপের ফলাফল অনুযায়ী, ৭৫ শতাংশ উত্তরদাতা উচ্চশিক্ষার জন্য চীনে যেতে আগ্রহী, যা ২০২২ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। এছাড়া, ২৯ শতাংশ বাংলাদেশি চিকিৎসার জন্য চীনকে বেছে নিতে চান, যা আগের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা নিরসনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়াকে সমর্থন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবে এবং চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর মাশফি বিনতে শামস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ শাহনেওয়াজ মহসিন। বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এটাই ছিল তৃতীয়বার পরিচালিত জাতীয় জনমত জরিপ, যা দুই দেশের সম্পর্কের বর্তমান গতিপ্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিবাচক উন্নতি, ভারত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ১১:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন দেশের বেশিরভাগ মানুষ। সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে উঠে এসেছে, বাংলাদেশের প্রায় ৭৬ শতাংশ নাগরিক চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নেতিবাচক মত দিয়েছেন ৫৯ শতাংশ উত্তরদাতা।

রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভস কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপটি পরিচালিত হয় গত বছরের অক্টোবর-নভেম্বরে, যেখানে ৩২টি জেলার ৫ হাজার ৩৫৫ জন অংশ নেন।

আরও পড়ুন  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস