ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

আরও পড়ুন  ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

নিজের ক্যারিয়ারে ১৯ বছর ধরে অসাধারণ অবদান রাখা মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ।”

মুশফিক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে তিনি ২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান করেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের মাধ্যমে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ানডে থেকে বিদায়ের পর মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

আরও পড়ুন  প্রথম ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই