ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে: স্কাই নিউজকে ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 452

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের এই বক্তব্য বুধবার (৫ মার্চ) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, “তার অপরাধের যথেষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে। শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের মুখোমুখি করতেই হবে।”

আরও পড়ুন  শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বর্তমানে তিনি বাংলাদেশে নেই। তাকে ফিরিয়ে আনা সম্ভব কি না, তা নির্ভর করছে ভারতের অবস্থান এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর।” তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এখন বাংলাদেশের পক্ষ থেকে তাদের জবাবের অপেক্ষা করা হচ্ছে।

সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র সামনে আসছে। “যদি আপনারা আয়না ঘরগুলো ঘুরে দেখেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলেন, তাহলে বুঝতে পারবেন, কী ভয়ঙ্কর নিপীড়ন হয়েছে,” বলেন তিনি।

তিনি আরও জানান, আয়না ঘরগুলো বর্তমানে সেনাবাহিনীর অধীনে থাকায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। তবে সরকারের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে গিয়ে ইতিহাস জানতে পারে।

ড. ইউনূসের বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গটি আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভারত সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে: স্কাই নিউজকে ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫