ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 552

ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

পোস্টে জামায়াতের আমির লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।

এর আগে, গতকাল রোববার শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।

শায়রুল কবির জানান, অমর একুশে বইমেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপির মহাসচিব। মেলায় অনেক ধুলা-ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

আপডেট সময় ১০:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি।

আরও পড়ুন  মালিক নয়, চৌকিদার হতে চান জামায়াত আমির