ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 372

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আরও পড়ুন  লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ  

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সাজা থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ এবং দুদক। তখনই ২ মার্চ আপিলের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

২০১৮ সালের অক্টোবর মাসে খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অন্য তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত ওই সময় কাকরাইলে ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়। তবে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এ মামলায় খালাস প্রদান করেন।

এখন আপিল বিভাগের সামনে রায়ের চূড়ান্ত পরিণতি নির্ধারণ হবে।

নিউজটি শেয়ার করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি সোমবার

আপডেট সময় ১২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আগামী সোমবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

রোববার (২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী আসিফ হোসাইন এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আরও পড়ুন  দীর্ঘ চিকিৎসা শেষে না ফেরার দেশে বেগম খালেদা জিয়া