ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 509

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। এ বছর ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে।

রোববার (২ মার্চ) সকালে, সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।”
এছাড়া, সিইসি বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়।

আরও পড়ুন  সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

এ বছরের শুরুতে, ২ জানুয়ারি ২০২৪, নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটার যুক্ত হয়। এর মাধ্যমে ভোটার সংখ্যা বাড়িয়ে ১২ কোটি ৩৭ লাখে পৌঁছেছে। তবে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তি প্রত্যাশিত পরিমাণে হয়নি এবং মৃত ভোটারদের বাদ না যাওয়ায় তালিকায় অসঙ্গতি দেখা দেয়। এ কারণে, ২০ জানুয়ারি থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। মৃত ভোটারদের বাদ দেওয়ার পাশাপাশি ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে, তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এ কর্মসূচি চলমান থাকলেও, ইসি আশা প্রকাশ করেছে যে, দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও সুষ্ঠু ও স্বচ্ছ হবে।

নিউজটি শেয়ার করুন

দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার

আপডেট সময় ১২:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। এ বছর ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে।

রোববার (২ মার্চ) সকালে, সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।”
এছাড়া, সিইসি বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়।

আরও পড়ুন  পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে- ডা. তাহের