ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

গরমে বিদ্যুৎ সংকট: লোডশেডিং নিয়ে শঙ্কা বাড়ছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 293

ছবি সংগৃহীত

শীত শেষ হলেও এখনও প্রকৃতিতে শীতল হাওয়ার প্রভাব রয়ে গেছে। তবে ধীরে ধীরে গরম বাড়বে, এবং তাতে বাড়বে বিদ্যুতের চাহিদাও। গত কয়েক বছরের অভিজ্ঞতা অনুযায়ী, গ্রীষ্মে লোডশেডিং এর শঙ্কা জনগণের মধ্যে দৃঢ় হয়ে উঠেছে।

এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হতে পারে। যদিও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াট, তবুও জ্বালানি সংকট ও বিপুল দায়দেনার কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন  নবাবগঞ্জ-দোহারে শীতেও তীব্র লোডশেডিং, এলপিজি সংকটে দুর্ভোগ

সম্প্রতি সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির বলেন, গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তিনি আরও জানিয়েছেন, রমজানে লোডশেডিং এড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হবে, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনায় গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল এবং ভারতীয় আদানি গ্রুপের উপর নির্ভরশীলতা প্রধান অংশ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পূর্বাভাস দিয়েছে, গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৬২০০ মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে সাড়ে ৩ হাজার মেগাওয়াট এবং আদানি গ্রুপের আমদানির মাধ্যমে কিছুটা চাহিদা পূরণ করা যাবে। তবে, অর্থনৈতিক সংকট এবং গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, ৭০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে।

বিদ্যুৎ বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, “ডলার সংকটই বড় সমস্যা। ডলার না থাকলে প্রয়োজনীয় জ্বালানি কেনা সম্ভব হবে না।” বিদ্যুৎ উৎপাদনে ডলার সরবরাহ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর প্রস্তুতি না থাকলে লোডশেডিং এড়ানো কঠিন।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, “প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এবং আশা করছি বড় ধরনের কোনো বিপর্যয় হবে না।

নিউজটি শেয়ার করুন

গরমে বিদ্যুৎ সংকট: লোডশেডিং নিয়ে শঙ্কা বাড়ছে

আপডেট সময় ০২:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

শীত শেষ হলেও এখনও প্রকৃতিতে শীতল হাওয়ার প্রভাব রয়ে গেছে। তবে ধীরে ধীরে গরম বাড়বে, এবং তাতে বাড়বে বিদ্যুতের চাহিদাও। গত কয়েক বছরের অভিজ্ঞতা অনুযায়ী, গ্রীষ্মে লোডশেডিং এর শঙ্কা জনগণের মধ্যে দৃঢ় হয়ে উঠেছে।

এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হতে পারে। যদিও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াট, তবুও জ্বালানি সংকট ও বিপুল দায়দেনার কারণে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন  গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং