ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গুলিবিদ্ধ ৪, গণপিটুনিতে নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 605

ছবি সংগৃহীত

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত চারজন। পরে স্থানীয়দের প্রতিরোধে গণপিটুনিতে প্রাণ গেছে দুই ডাকাতের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজারচর এলাকায় একদল ডাকাত বাল্কহেডে হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা করে। তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং ধাওয়া করে। ডাকাতরা কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে, তবে তেতুলিয়া এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৯, আহত চার

এ সময় নিজেদের রক্ষা করতে ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায় এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে চারজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ডাকাতির খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকিং করে সবাইকে সতর্ক করে। এতে ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সাতজন ডাকাতকে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গুলিবিদ্ধ ৪, গণপিটুনিতে নিহত ২

আপডেট সময় ১০:২২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত চারজন। পরে স্থানীয়দের প্রতিরোধে গণপিটুনিতে প্রাণ গেছে দুই ডাকাতের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজারচর এলাকায় একদল ডাকাত বাল্কহেডে হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা করে। তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং ধাওয়া করে। ডাকাতরা কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে, তবে তেতুলিয়া এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করে।

আরও পড়ুন  পাকিস্তানের শ্রমিক বহনকারী ট্রাক গিরিখাদে পড়ে নিহত ১৫