ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

রোহিঙ্গা সংকট: সমাধানে একযোগ কাজ করার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাতের ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে, তবে রোহিঙ্গা সংকটের সমাধান খোঁজা অতি জরুরি।

আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই খারাপ এবং সেখানে একাধিক সংঘাত চলছে, তবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধান বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগী প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  কঙ্গোর সংঘাতে নিরাপদ বাংলাদেশের শান্তিরক্ষীরা

ফিলিপ্পো গ্র্যান্ডি আরও বলেন, “বাংলাদেশের চ্যালেঞ্জ সত্ত্বেও, এখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।” তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকালীন অবস্থার মধ্যেও দেশটি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে।

গতকাল, ফিলিপ্পো গ্র্যান্ডি চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছান। সফরের প্রথম দিনেই, তিনি তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের উত্তরণে আগামী কয়েক মাসের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা সমর্থন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেন, “আমরা মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একযোগভাবে কাজ করব।”

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকট: সমাধানে একযোগ কাজ করার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের

আপডেট সময় ০২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাতের ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে, তবে রোহিঙ্গা সংকটের সমাধান খোঁজা অতি জরুরি।

আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই খারাপ এবং সেখানে একাধিক সংঘাত চলছে, তবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধান বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগী প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  জার্মানি থেকে ইউক্রেনীয় শরণার্থীদের বহিষ্কারের প্রস্তাব দিল কট্টর ডানপন্থী দলের নেত্রী