ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

নতুন ছাত্র কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 382

ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হলেও এতে ঢাকার বাইরের কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নেই বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন  নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদ চূড়ান্ত, নেতৃত্বে ছাত্র আন্দোলনের নেতারা

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন যখন ঢাকাসহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ম্লান হতে থাকে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এক দফা আন্দোলনকে সামনে এগিয়ে নেন। অথচ নতুন ছাত্রসংগঠনের ঘোষিত কমিটিতে তাদের জায়গা দেওয়া হয়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম নাহিদ বলেন, “আমরা যখন নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখছিলাম, তখন ঢাবি শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সুপার সিক্সের ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর একজন জাহাঙ্গীরনগরের। অথচ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বা মাদরাসার শিক্ষার্থী নেই। এটি সম্পূর্ণ একপাক্ষিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “আমরা মধুর ক্যান্টিনে গিয়েছিলাম আন্দোলনে সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণের দাবি জানাতে। কিন্তু সেখানে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন এবং এখন চিকিৎসাধীন আছেন।”

সংগঠনের নাম “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” হলেও এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা এই কমিটিতে কোনো পদ গ্রহণ করবেন না এবং ভবিষ্যতে সমান প্রতিনিধিত্ব ছাড়া কোনো সিদ্ধান্ত মেনে নেবেন না।

নিউজটি শেয়ার করুন

নতুন ছাত্র কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫