ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 381

ছবি: সংগৃহীত

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

আরও পড়ুন  দেশীয় উপায়ে মিনি জিপ তৈরি করে চমক লাগালেন সিলেটের জাহাঙ্গীর

তবে যারা ভূমিকম্পের সময় জেগে ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান যে, তাদের ঘর কেঁপে উঠেছিল। কেউ কেউ হালকা আতঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত স্বস্তি ফিরে আসে।

এর মাত্র একদিন আগেই, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন এলাকায়। ফলে উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

আরও পড়ুন  ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ