ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 387

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া ব্রেইল বইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।”

আরও পড়ুন  ৫ বিলিয়ন ডলার সহায়তার পরও উন্নয়ন সহযোগীদের নেই প্রত্যাশিত সাড়া

তিনি আরও বলেন, “মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেসকো ২০০০ সাল থেকে বাংলাদেশের সঙ্গে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য ‘Make Language Count for Sustainable Development’ অত্যন্ত প্রাসঙ্গিক।”

প্রধান উপদেষ্টা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “শত বছরের শোষণ ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা শুরু হয় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি রচিত হয়েছিল। এ দিন আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ অনেকে প্রাণ দিয়েছেন।”

তিনি উল্লেখ করেন, “১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এবং ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।”

প্রধান উপদেষ্টা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া ব্রেইল বইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।”

আরও পড়ুন  পরবর্তী প্রজন্মের জন্য সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে: প্রধান উপদেষ্টা