ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ট্রাম্পের কটাক্ষ: ‘জেলেনস্কি ভয়াবহ ভুল করেছেন, যুদ্ধ বন্ধ করতে পারবো শুধু আমি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 362

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জেলেনস্কিকে ‘একজন ব্যর্থ নেতা’ বলেও উল্লেখ করেছেন।

ট্রাম্প দাবি করেন, শুধু তিনিই এ যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম। তাঁর ভাষায়, ‘জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে খরচ করতে বলছেন, যা কখনো জেতা সম্ভব নয়। এ যুদ্ধ শুরু করাই উচিত হয়নি।’

আরও পড়ুন  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে মার্ক কার্নির কড়া বার্তা, জানান দিলেন কানাডার শক্তির কথা

জেলেনস্কিকে কৌতুকাভিনেতা আখ্যা দিয়ে ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘একজন বিনয়ী সফল কৌতুকাভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে ৩৫০ বিলিয়ন ডলার খরচ করতে বলেছেন!’ তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর চেয়ে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করলেও এর বিনিময়ে কিছুই পাচ্ছে না।

সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ঘুমন্ত বাইডেন কেন এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নেননি? এই যুদ্ধ আমাদের চেয়ে ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ ট্রাম্পের ভাষ্যমতে, জেলেনস্কি স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে, তার অর্ধেকও সঠিকভাবে কাজে লাগেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জেলেনস্কি নিজ দেশেই জনপ্রিয়তা হারিয়েছেন এবং ভোটের জরিপে তার অবস্থান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে।

ট্রাম্পের মতে, যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তবে একমাত্র তাঁর নেতৃত্বেই তা করা সম্ভব। তিনি বলেন, ‘এটি সবাই জানে যে শুধু ট্রাম্প ও ট্রাম্প প্রশাসনই যুদ্ধ বন্ধ করতে পারে। বাইডেন কখনো সে চেষ্টা করেননি, ইউরোপও ব্যর্থ হয়েছে।’

জেলেনস্কির উদ্দেশে কঠোর মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘তিনি একটি ভয়াবহ ভুল করেছেন। ইউক্রেন আজ ধ্বংসের মুখে। অগণিত মানুষ প্রাণ হারিয়েছে, এবং এটি চলতে থাকবে যদি না সঠিক নেতৃত্ব আসে।’

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের কটাক্ষ: ‘জেলেনস্কি ভয়াবহ ভুল করেছেন, যুদ্ধ বন্ধ করতে পারবো শুধু আমি’

আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জেলেনস্কিকে ‘একজন ব্যর্থ নেতা’ বলেও উল্লেখ করেছেন।

ট্রাম্প দাবি করেন, শুধু তিনিই এ যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম। তাঁর ভাষায়, ‘জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে খরচ করতে বলছেন, যা কখনো জেতা সম্ভব নয়। এ যুদ্ধ শুরু করাই উচিত হয়নি।’

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে গুঞ্জনে ট্রাম্প, যাচ্ছেন মধ্যপ্রাচ্য সফরে