ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু আজ , প্রথম প্রতিপক্ষ ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 391

ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান, আর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বড় তারকাদের অনুপস্থিতির ছাপ দু’দলের স্কোয়াডেই স্পষ্ট। বাংলাদেশ পাচ্ছে না সাকিব আল হাসান ও লিটন দাসকে, অন্যদিকে ভারতীয় শিবিরে নেই জসপ্রিত বুমরাহ। অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্যও এটি হতে পারে শেষ আইসিসি ইভেন্ট। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়।

ভারতীয় সাংবাদিকদের চমকে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকলেও আত্মবিশ্বাসে ভাটা নেই তার দলে। মিরপুর, বেঙ্গালুরু কিংবা অ্যাডিলেড বাংলাদেশ-ভারত দ্বৈরথ সবসময়ই রোমাঞ্চ ছড়িয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন  আরও একবার দলহীন সাকিব, এবার ছাড়লো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

গত পাঁচ ওয়ানডেতে তিনটি জিতেছে বাংলাদেশ, যা র‍্যাঙ্কিং ব্যবধানকেও প্রশ্নের মুখে ফেলেছে। ভারতীয় মিডিয়ার মূল চিন্তা নাহিদ রানাকে ঘিরে তিনি একাদশে থাকবেন কিনা, কিংবা কেমন বিশ্রাম পেয়েছেন। তাই তাসকিনের সঙ্গে নাহিদ নাকি মুস্তাফিজ খেলবেন, সেটাই বড় প্রশ্ন। দুবাইয়ের কন্ডিশনে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে, যেখানে মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সুযোগ পেতে পারেন।

ভারতীয় স্কোয়াডে পাঁচজন স্পিনার থাকায় একাদশ নির্বাচন নিয়ে চাপে টিম ম্যানেজমেন্ট। শুভমান গিল আছেন দুর্দান্ত ফর্মে, এক্স-ফ্যাক্টর ঋষভ পন্ত, আর রোহিত-কোহলির গুরুত্ব তো বলার অপেক্ষা রাখে না।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু আজ , প্রথম প্রতিপক্ষ ভারত

আপডেট সময় ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান, আর প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বড় তারকাদের অনুপস্থিতির ছাপ দু’দলের স্কোয়াডেই স্পষ্ট। বাংলাদেশ পাচ্ছে না সাকিব আল হাসান ও লিটন দাসকে, অন্যদিকে ভারতীয় শিবিরে নেই জসপ্রিত বুমরাহ। অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্যও এটি হতে পারে শেষ আইসিসি ইভেন্ট। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়।

ভারতীয় সাংবাদিকদের চমকে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকলেও আত্মবিশ্বাসে ভাটা নেই তার দলে। মিরপুর, বেঙ্গালুরু কিংবা অ্যাডিলেড বাংলাদেশ-ভারত দ্বৈরথ সবসময়ই রোমাঞ্চ ছড়িয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন  ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?