ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 596

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। নতুন ডিজাইনের এই নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে এপ্রিলের শেষভাগ বা মে মাসের প্রথমার্ধে। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহার সময় এই নতুন নোট বাজারে প্রবেশ করতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি জানান, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত করা হয়নি এবং এটি বর্তমান গভর্নরের স্বাক্ষরযুক্ত থাকবে। বাংলাদেশ ব্যাংক অচিরেই এই নোট ছাড়ার পরিকল্পনা করছে।

আরও পড়ুন  ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে বাজারে ছাড়বে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ইস্যু করবে, তবে এসব নোটে থাকবে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন ডিজাইনের নোট, যা আগামী ঈদুল আজহার সময় বাজারে আসবে, তাতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে জানান, বর্তমান সময়ে প্রচলিত নোটের বিশাল মজুদ থাকা সত্ত্বেও, অর্থের অপচয় এড়াতে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। তিনি আরও বলেন, আগের ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তাই ঈদুল ফিতরের জন্য বর্তমানে মজুদ থাকা নোটই বাজারে ছাড়া হবে। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় হবে। তবে, এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে, যাতে থাকবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতরে বাজারে আসবে নতুন নোট, থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি

আপডেট সময় ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫